মহাকাশের পথে স্টারলিংকের নতুন ২২ স্যাটেলাইট
প্রথমবারের মতো রকেটের প্রথম যাত্রায় মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে ইলন মাস্কের স্পেসএক্স। কক্ষপথে ২২টি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। এটি স্পেসএক্সের জন্য বিরল ঘটনা। খবর স্পেস ডটকম।
গত মঙ্গলবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের একটি প্যাড থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্যালকন ৯ রকেটটির উৎক্ষেপণের মধ্য দিয়ে স্টারলিংক গ্রুপ ১০-৫ মিশনটির যাত্রা শুরু হয়। কক্ষপথে ২২টি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট প্রেরণ করাই এই মিশনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, স্পেসএক্স-এর স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা হয়। এখন পর্যন্ত ৬৮০০টিরও বেশি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি





